দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তীরনই নদীর পানিতে ডুবে রেহেশান (৫) ও কাউসার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল নদীবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী।
নিহত রেহেশান ওই গ্রামের জাহিদ হাসানের ছেলে। আর কাউসার একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশে তীরনই নদীর কাছে খেলছিল দুই শিশু। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর পানিতে পড়ে যায়। পরে নদীর গভীর পানিতে তলিয়ে যায় দুজনই।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রেহেশান ও কাউসারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ নেমে আসে।
স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, দুই শিশুই পরিবারের সবার খুব আদরের ছিল। সামান্য অসাবধানতায় তাদের প্রাণ চলে গেল। এ ঘটনায় পুরো গ্রাম শোকাহত।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। একই সঙ্গে শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
যে আই